crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মৌলভীবাজারে নারী নি*র্যাতন, যৌ*তুক ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

 

জালালুর রহমান, মৌলভীবাজার সংবাদদাতা : নারী নি*র্যাতন, যৌ*তুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬ খ্রি.) দুপুরে জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা মো. কহিদুল ইসলাম।

বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি এবং নারীর অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরির মাধ্যমে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় স্থানীয় নারী, নারী সংস্থার সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৯ দিন আগে সাইপ্রাসে গিয়ে লাশ হলো কলারোয়া ও ঝিকরগাছার দুই যুবক

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

ডোমার থানা পুলিশের অভিযানে চুরি ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার সিদ্ধান্ত

রংপুরে ভূমিদস্যু উচ্ছেদে আমরণ অনশনরত মশিউর সপরিবারে অসুস্থ, প্রতিবাদে মানববন্ধন

আজ সেই ১১ই ডিসেম্বর

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনাসভা

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনাসভা

পঞ্চগড় তরুণ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু