crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

 


তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক দরিদ্র পরিবারের ভূমি ধসে যাওয়ায় প্রশাসনের নিকট বিচার প্রার্থী হয়েছেন ভূমি মালিক। ঘটনাটি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়া পাড়া এলাকায় ঘটেছে। এ ঘটনায় সচেতন এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়া পাড়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি থেকে ৫ বছর ধরে বালুদস্যু নুর মোহাম্মদ,উসমান,আমজাদ সাধু,প্রভাব খাটিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে বালু উত্তোলনের স্থলে বিরাট গর্তের সৃষ্টি হওয়ায় পাশের ভূমি মালিক হাসমত মিয়ার বসতভিটার প্রায় ৭/৮ শতাংশ জমি গর্তে দেবে গেছে। এ নিয়ে হতাশায় পড়েছেন ভূমি মালিক চর সরিষাবাড়ী নয়া পাড়া গ্রামের হাসমত মিয়া। তিনি বালু উত্তোলন কারীদের আইনের আওতায় এনে বিচার প্রার্থী হয়েছেন।ক্ষতিগ্রস্ত পরিবার হাসমত মিয়া ও এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার মাতাব্বর শহীদ মন্ডল বালু উত্তোলন করার প্রতিবাদ করলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেট প্রভাব খাটিয়ে অন্যর ক্ষতি করে নিজেরা লাভবান হওয়ার জন্য বালু উত্তোলন করে বিক্রি করেছে।
এ ব্যাপারে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের নেতা নুর মোহাম্মদ বলেন, আমাদের ভূমি থেকে বালু উত্তোলন করেছি এতে কারো কিছু আসে যায় না। কার ভূমি ভেঙেছে এটা আমার দেখার বিষয় না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১ লাখ ৬০ হাজার শিশু

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারছেন না বাস ড্রাইভাররা

কালীগঞ্জে পিতৃ পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী ও তার কন্যা সন্তানের দায়িত্ব নিতে ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের চিঠি

ডোমারে ট্রেনের নিচে ঝাঁ’পিয়ে পড়ে যুবকের আ’ত্মহত্যা

ডোমারে ট্রেনের নিচে ঝাঁ’পিয়ে পড়ে যুবকের আ’ত্মহত্যা

ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা