crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে মাদক প্রতিরোধে বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বাজারে মাদক প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ রোববার ডোয়াইল এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নটি পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ী সীমান্তে অবস্থিত। ইউনিয়নটি সীমান্ত এলাকা হওয়ায় মাদকসেবীরা দীর্ঘদিন ধরে মাদক বেঁচাকেনা করে আসছিলেন। অবাধে মাদক বেঁচাকেনা হওয়ায় এলাকার উঠতি বয়সের ছেলেমেয়েরা বিপথগামী হচ্ছে। বেড়ে গেছে নানা অপরাধ। ফুঁসে উঠেছে এলাকাবাসী। মাদকের ছোবল থেকে রক্ষা পেতে আজ দুপুর ১২ টায় ডোয়াইল এলাকাবাসী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

ডোয়াইল বাজারের ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে এর সামনে থেকে এলাকাবাসী ভিক্ষুক মিছিল শুরু করেন। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোরশেদ। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলা উদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিটন মিয়া প্রমুখ।

ডোয়াইল ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন , ‘ডোয়াইল এলাকাকে মাদকমুক্ত করতে এলাকাবাসী বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারের সদিচ্ছা থাকলে কোনোরকম ভর্তুকি ছাড়াই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব

সরকারের সদিচ্ছা থাকলে কোনোরকম ভর্তুকি ছাড়াই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব

আরে ব্যাটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়: শেখ হাসিনা

আশুলিয়ায় বাসচাপায় মা মেয়েসহ নিহত-৩

চকরিয়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

ঝিনাইদহে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত চারজনের শরীরে করোনা শনাক্ত!

ঝিনাইদহে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত চারজনের শরীরে করোনা শনাক্ত!

মধুপুরে মাস্ক না পরার অপরাধে ১১ ব্যাবসায়ীর জরিমানা

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ শ্লোগানে কসাসের বসন্তবরণ ও পিঠা উৎসব

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু