crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের দায়িত্ব কমিশনের, তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন।’

ড. ইউনূস বলেন, ‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধশক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে।’

সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নেই মন্তব্য করে ড. ইউনূস বলেন, ‘ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাংবাদিক পাখী’র মায়ের দোয়া মাহফিল

পলাশবাড়ীতে তিন বান্ধবীর সাহসী পদক্ষেপে ডিম ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেলো কিশোরী মিম

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: বাংলাদেশ কংগ্রেস

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

মহেশপুরে লিচু খাওয়ার অপরাধে ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা, স্থানীয়দের বিচার দাবি

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন কারদণ্ড

ঝিনাইদহে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ১’শ ৭৯ জন, ২ জনের মৃত্যু

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

সংস্কার কাজ চলছে দিনাজপুর স্টেশন রোডের