crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপা পৌর ভবনে হা-ম-লা,ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা পৌরভবনে হা-ম-লা ও ভাং-চু-রে-র ঘটনা ঘটেছে। এসময় আ-গু-ন ধ-রি-য়ে দেওয়া হয়েছে একটি মোটর সাইকেলে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌরসভা এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে শতাধিক লোকজন দেশীয় অ-স্ত্র-শ-স্ত্রে সজ্জিত হয়ে পৌর ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। পু-ড়ি-য়ে দেওয়া হয় পৌরসভার ভিতরে থাকা একটি মোটর সাইকেল। কু-পি-য়ে আহত করা হয় মহিদুল নামের পৌরসভার এক কর্মচারীকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মহিদুলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, আমি তো ঢাকায় আছি। শুনলাম পৌরসভার হামলা করা হয়েছে। ইকু শিকদারের নেতৃত্বে পৌরসভার হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ওয়াহিদুজ্জামান ইকু বলেন, পৌরসভায় আমার কোন লোকজন হামলা চালায়নি। পৌর মেয়রের নিজেদের লোকজন মা-রা-মা-রি করে আমার উপর দোষারোপ করতে চাচ্ছে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। পৌরসভার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে আছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ব্র্র্যাকের ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

শ্লীলতাহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক