crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে হ’ত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নি’হত মাহবুব আলম হ’ত্যা মামলার আসামী মুকুল দফাদার(৫০)কে গ্রেফতার করেছে র‍্যাব।

৩ নভেম্বর (রবিবার) বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুস্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হা’মলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃ’ত্যুবরণ করে।

এ ঘটনায় নিহতের মাতা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামীরা।

উক্ত মামলা রুজুর পর র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রোববার বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামী মুকুল দফাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১১জন করোনা শনাক্ত, সর্বমোট ৩৬৪জন

হোমনায় এস.এস.সিতে পাসের হার ৮৮.৫১, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নানা ঝড়-ঝঞ্ঝায় পালিয়ে যাই নি, আগামীতেও দেশে থাকব : রিজওয়ানা হাসান

পাবনায় অস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার গ্রেফতার

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

হোমনায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

জাতির পিতার স্বপ্নপূরণে মন উজার করে মানুষের কল্যাণে কাজ করে যাব : প্রধানমন্ত্রী

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পা’থর নিক্ষেপ, চালক আ’হত