crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতির পিতার স্বপ্নপূরণে মন উজার করে মানুষের কল্যাণে কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে স্বপ্ন বুকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকের বুলেটে জীবন দিতে হয়েছে, সেই স্বপ্নপূরণে সাধ্যের সবটুকু উজাড় করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।

তিনি বলেন, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমরা কী সহ্য করে আছি… শুধু একটা চিন্তা করে যে, এই দেশটা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। কাজেই আমার যতটুকু সাধ্য, সেইটুকু আমরা করে দিয়ে যাব; যেন তার আত্মাটা শান্তি পায় এবং এই রক্ত যেন বৃথা না যায়।

মুজিববর্ষ উপলক্ষে ৫০ হাজার বার কোরআন খতম এবং জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সমাজসেবা অধিদফতরে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তাকে (বঙ্গবন্ধু) যারা হত্যা করেছে, তারা ঘৃণ্য। তাদের বিচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন আমাদের। ইনডেমনিটি আইন বাতিল করে দিয়ে তাদের বিচার করতে পেরেছি। এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি।

আওয়ামী লীগকে টানা তিন মেয়াদে ক্ষমতায় রেখে দেশসেবার সুযোগ করে দেওয়ায় দেশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ

( ময়মনসিংহের গৌরীপুরে উত্তোলনের পরও বিতরণ করা হয়নি ভিজিডির চাল

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন

ডোমারে মসজিদে নামাজ পড়তে না দেয়া ও একঘরে করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন