crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের ল’গি-বৈঠার ব’র্বরোচিত হা’মলা এবং নি’র্বিচারে গু’লিবর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের দাবি ও শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে পঞ্চগড় জেলা জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী স’ন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশে ল’গি-বৈঠা নিয়ে নি’রস্ত্র বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন ব’র্বরোচিত হা’মলায় যারা শহিদ হয়েছিলেন, তাদের লাশের ওপর নৃত্য দেওয়ার মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন স’ন্ত্রাসীরা। এরপর ভারতের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় এসে একের পর এক স’ন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘দীর্ঘসময় অ’বৈধভাবে ক্ষমতায় থেকে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের অমানবিক নি’র্যাতন ও তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁ’সি দিয়েছে। এখন সময় এসেছে প্রতিটি নি’র্যাতন ও হ’ত্যার বিচার নিশ্চিত করার।’

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীনের সভাপতিত্বে জেলা তারবিয়াত সেক্রেটারি শাহিদ আল ইসলাম, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঢাকা রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত

কুষ্টিয়ায় কুমারখালীতে এক ভুয়া কাজী’র ৬ মাসের কারাদণ্ড

নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু

ঝিনাইদহের সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক ও হ্যাণ্ডস্যানিটাইজার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নান্নু

রংপুরে র‍্যাব-১৩ এর সদস্য জাকির হোসেনের আত্মহত্যা

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হা*মলা- মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন