crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজধানীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২১ ৯:১২ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> রাজধানীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। আজ বেলা দুইটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পাশে সোনামিয়ার গলিতে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এরা হলেন- আব্দুল হক (৬৬), সাবিনা ওরফে পাখি (১১) ও ঝুমা (১৩)। তবে বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি।

তবে সাবিনার মা জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে। আজ বেলা পৌনে তিনটার দিকে সাবিনাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন চৌধুরীপাড়ার বাসিন্দা হাবিব।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিব বলেন, “বৃষ্টির সময় তার বাসার সামনে কয়েকটি শিশু ভিজছিল। এ সময় হঠাৎ সাবিনা অচেতন হয়ে পড়ে।”

সাবিনার মা কুলসুম বেগম জানান, ‘বৃষ্টির সময় সাবিনা ও ঝুমাসহ কয়েকটি শিশু পানিতে ভিজে খেলছিল। তার ধারণা, বিদ্যুতায়িত হয়ে যাওয়া পাশের টিনের ঘরের স্পর্শে তার মেয়ের মৃত্যু হয়েছে। সাবিনা অচেতন হওয়ার পর ঝুমা তাকে ধরতে গেলে সে অচেতন হয়ে পড়ে। এরপর আব্দুল হক নামের ওই বৃদ্ধ শিশু দুটিকে উদ্ধার করতে গেলে  তিনিও জ্ঞান হারান,” বলেন তিনি। সাবিনার বাবা মোহাম্মদ মহসিন একজন রিকশা চালক। নিহত অন্য দু’জনও দরিদ্র পরিবারের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

ডোমারে ফুলকুঁড়ি একাডেমীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

নাসিরনগরে অসহায় শীতার্তদের মাঝে সালাহউদ্দিন ভূইঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

ঝিনাইগাতীতে সংগঠন আত্মনির্ভরশীল দলের গঠনতন্ত্র এবং সরকারি সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ

করোনা মহামারির প্রাদুর্ভাব কেটে গেলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মধুপুর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ২৬৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী