crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শরীয়তপুরে বন্যা কবলিত বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২০ ৯:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ শরীয়তপুরে বন্যা কবলিত বানভাসি বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার এস এম. আশরাফুজ্জামান।

আজ ২৬ জুলাই,২০২০ খ্রিঃ তারিখ রবিবার সকাল ১১ টায় পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান বাংলাদেশ পুলিশের অর্থায়নে শরীয়তপুর পালং থানাধীন কোটাপাড়া মুন্সির হাট নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর ৪৬ টি বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। জনগণের সকল ধরনের বিপর্যয়ে নিরলসভাবে কাজ করছে পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের অর্থায়নে বাংলাদেশ পুলিশ বন্যা দুর্গতদের মাঝেও সাহায্য সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ পালং থানাধীন কোটাপাড়া মুন্সির হাট নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর ৪৬ টি বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি। সমাজে যত নিম্ন শ্রেণির আয়ের মানুষ আছে তাদের মধ্যে অন্যতম হলো এই বেদে শ্রেণির লোকেরা, বন্যার কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করেছি এবং অসহায় দারিদ্র মানুষের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা জনগণের আস্থার পুলিশ হতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। আমরা বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছি ও থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে জীবিত উদ্ধারকৃত নবজাতকের দায়িত্ব পেলো পূর্ণিমা বেগম

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপির অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

এইচ এস এস স্কোরিং এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত