crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নেপালে টানা বি*ক্ষোভ ও স*হিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার পদত্যাগের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল-ও পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে, আজ সকালেই ইন্ডিয়া টুডে জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ আসে। এরপরই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা প্রেসিডেন্টের পদত্যাগ দেশটির রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলল।

অলি সরকারের সিদ্ধান্তে গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিংকডইন, হোয়াটসঅ্যাপ ও এক্স (সাবেক টুইটার) সহ ২৬টি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধান্তকে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছে তরুণ প্রজন্ম।

ফলাফল হিসেবে, জেন-জি বা তরুণদের নেতৃত্বে দেশজুড়ে শুরু হয় দুর্নীতিবিরোধী ও সরকারের দমননীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ।

সোমবার শুরু হওয়া আন্দোলন দমন করতে কঠোর অবস্থানে যায় সরকার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ জন কাঠমাণ্ডুতে, বাকি ২ জন নিহত হন ইতাহারিতে।

আহত হয়েছেন আরও চার শতাধিক বিক্ষোভকারী। রাজধানীসহ অন্তত সাতটি শহরে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িঘরেও।

নেপালের তরুণদের এই গণআন্দোলন এখন শুধু ডিজিটাল অধিকার নয়, বরং ব্যাপক দুর্নীতি, স্বৈরশাসন ও জবাবদিহির অভাবের বিরুদ্ধে গণপ্রতিরোধে রূপ নিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

পঞ্চগড় জজ আদালতে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পাটধা কাঠালিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও আজীবন দাতা সদস্য সম্মেলন

কাঁচা পেঁপের উপকারিতা

শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল