crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। শহরের পায়রা চত্বরে সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে-উলাসে মেতে ওঠেন সবাই। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে মাঠে আসেন লাঠি খেলতে। বাদ্যের তালে চলে লাঠি খেলা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করা আর অপরকে ঘাঁয়েল করার চেষ্টায় মেতে থাকেন লাঠিয়ালরা। প্রদর্শণ করা হয় লাঠি নিয়ে নানা কলা-কৌশল।

লাঠিখেলার আয়োজক বাংলাদেশ লাঠিয়াল বাহিনী ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা বলেন, ‘পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই আমাদের এ আয়োজন।’

লাঠিখেলায় অংশ নেওয়া শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের রইচ উদ্দিন বলেন, আমরা নিজেদের আনন্দ ও অন্যদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন স্থানে লাঠিখেলা করে থাকি। কিন্তু আমরা অবহেলিত। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভয়াবহ করোনায় কোটচাঁদপুরের একমাত্র সরকারি আবাসনের ১৬ টি পরিবারে নেই ত্রাণ!

কোটচাঁদপুরে আগুনে পুড়ে গেলো যুবকের স্বপ্ন: ১৮ লাখ টাকার ক্ষতি

পঞ্চগড়ে দোকান-শপিংমল বন্ধ ঘোষণা

বেরোবিতে এক যুগ পূর্তির দিনে শিক্ষার্থীদের অবরোধ

হোমনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

হোমনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হা*মলা

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার