crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ভুল। এতে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ভুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেন তিনি।

জানা গেছে, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার। রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ত্রুটির কারণে বেশ কিছুদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন ওই শিক্ষার্থী ও তাঁর পরিবার। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে এলে তিনি দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের জটিলতা নিরসনের পথ সুগম হয়েছে। এ জন্য তাঁরা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নাগরিকের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করাই জনসেবামুখী প্রশাসনের অন্যতম দায়িত্ব। প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

এলাকাবাসীর আশা, নাগরিক সেবায় এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি

বাংলাদেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে করোনা : প্রধানমন্ত্রী

ভেড়ামারা বাসস্ট্যাণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

সীতাকুণ্ডে র‍্যাবের ওপর হা*মলাকারীরা যত শক্তিশালীই হোক, আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অ’গ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষ’য়ক্ষতি

সুন্দরগঞ্জে বহিষ্কৃত ডিলারকে পুর্নবহালের পাঁয়তারা চলছে

রংপুরে আলোচিত আবু হোসেন হ’ত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরে আলোচিত আবু হোসেন হ’ত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে সরকারের মেয়াদ বাড়বে—এমন দাবি ভিত্তিহীন: সরকার