crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
উৎসবমুখর পরিবেশে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমিনুল হক শামীম, সহ- সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিলের পর মো: ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, ‘আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নানা বৈশ্বিক সংকট মোকাবিলা করে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানিত নগরবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। পুনরায় নগরবাসীর মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে একটি স্মার্ট সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

প্রসঙ্গত, গত ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এরপর ২০১৯ সালের ৫ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মো: ইকরামুল হক টিটু। মেয়র হওয়ার পর বৈশ্বিক সংকট করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলা করে নগরীর ৩৩ টি ওয়ার্ডে দৃশ্যমান নানা উন্নয়ন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সমর্থ হন তিনি।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন)
নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০ টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১ টি এবং সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করব : প্রধানমন্ত্রী

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডোমার-ডিমলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন নারী নেত্রী সুমি

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা ও সাধারণ সম্পাদক হাসিনা আকাশ

পঞ্চগড়ে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

ডোমারে পৌর আ’লীগের সম্পাদক ময়নুলের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

শপথ নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত সুলতান মনসুর সংসদ অধিবেশনে

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ভিত্তিতে উপজেলায় সেরা