crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রূপগঞ্জের পূর্বাচলে জ*বাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জ*বাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার করেছে আনসার সদস্যরা। সোমবার (১ জুলাই) ভোররাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে এ ঘটনা উদঘাটন করে।

জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে যান। এসময় কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম ফয়েজ মিয়া (৩৫), পিতা হাফিজ মিয়া, সাং-বরমপাড়া, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।

পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জ*বাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটক ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, “রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জ*বাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পৌর নির্বাচন: সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে নিহত ১

কিশোরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা- ভা*ঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু*টের অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীতে নতুন আরও ১৯জনসহ মোট করোনায় আক্রান্ত ১২৭ জন

নাসিরনগরে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

হোমনায় করোনায় আক্রান্তের ১দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান, বাড়ি লকডাউন ঘোষণা

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

নাগরপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণেই দ্রুত ভাঙছে রাস্তা-ঘাট, বাড়ছে জনদুর্ভোগ

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

জামালপুরে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন