crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে দায়িত্ব ফিরে পেলেন কিশোরগঞ্জের এসপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশযাত্রার ঘটনায় প্রত্যাহারের প্রায় তিন মাস পর কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী আবারও দায়িত্বে ফিরেছেন। তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) খন্দকার শামীমা ইয়াছমিনের সই করা চিঠিতে মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জের এসপি হিসেবে ফেরার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গত ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংকক যান সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর তাঁর বিদেশযাত্রা রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর জের ধরে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। পাশাপাশি ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার পেছনে মূল অভিযোগ ছিল, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় আবদুল হামিদ আসামি হয়েও তাঁর বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে দুটি কমিটিই কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানায় এবং তাঁদের নির্দোষ প্রমাণ করে অব্যাহতির সুপারিশ করে।

তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল। অবশেষে পুনর্বহালের নির্দেশ পেয়ে আবারও দায়িত্বে ফিরলেন মোহাম্মদ হাছান চৌধুরী।

দায়িত্বে ফেরার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, “আমি কিশোরগঞ্জ স্টেশনেই আছি। সবার সহযোগিতা ও দোয়া চাই, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারি।”

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষনেতাকে আসামি করা হয়। চিকিৎসা শেষে এক মাস পর ৮ জুন দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে সুগার মিলে চু’রি, আটক-২

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

হরিণাকুন্ডুতে এক পরিবারের সবাই প্রতিবন্ধী, নেই মাথা গোঁজার ঠাঁই

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ডোমারে শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

চকরিয়া আর্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন