crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মেডিকেল থেকে আরও ৬ দালাল গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে দালাল চক্রের আরও ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা ও জোরপূর্বক আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তারেক হোসেন, আসাদ আলী, মফিজ উদ্দিন, মিলন মিয়া, আলাউদ্দিন ও রায়হান মিয়া। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রমেক হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রোগীদের দেওয়া কাগজপত্র উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) উত্তম প্রসাদ জানান, আজকের ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তিনটি অভিযানে আরও ১১ জন দালাল ও প্রতারককে গ্রেফতার করা হয়। এ নিয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে চিকিৎসা সেবা খাতে জড়িত দালাল ও প্রতারক চক্রের ১৭ জনকে গ্রেফতার করা হলো। তাছাড়া দীর্ঘদিন ধরে রমেক হাসপাতালে দালালদের উৎপাত ও রোগীদের সাথে প্রতারণার ঘটনা ঘটে আসছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করেছে। তবে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত,  রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গত কয়েক মাসে নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানাসহ অনেক অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে গত ২ অক্টোবরে পাঁচজন, ১২ নভেম্বর দুই ন ও ১৪ নভেম্বর চারজন এবং আজকে আরও ছয়জনসহ মোট ১৭ জন দালাল ও প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে মেহেদী উৎসব

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

জামালপুরে ১২হাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে ১ নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩ , আটক-১

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহে ‘পাচারের’ সময় ৬ কেজি রূপাসহ আটক ১