crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর রিপোর্টার্স ক্লাবে সভাপতি হালিম আনছারী, সম্পাদক বায়েজীদ আহমেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাব এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ক্লাবের বিগত দুই বছরের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ। এরপর রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য দেন। পরে ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী তার বক্তব্য শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে জুমা’র নামাজের জন্য বিরতি দেন। নামাজ শেষে পুনরায় সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ এর ক, ঙ ধারা মোতাবেক ক্লাবের ৫৯ জন সদস্যদের মধ্যে ৪৯জন সদস্যের কণ্ঠ ভোটে আব্দুল হালিম আনছারীকে সভাপতি ও শাহ্ বায়েজীদ আহমেদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এসময় বাংলাদেশ জাসদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি- তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সম্পাদক আজম পারভেজ, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান। কার্যকরী সদস্য তৌহিদুল ইসলাম বাবলা, এসএম ইকবাল সুমন, শরিফুল ইসলাম সম্রাট, ফখরুল শাহিন ও এনামুল হক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৪

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্যের চেক বিতরণ

কাভার্ড ভ্যানের ধাক্কায় যশোর এমএম কলেজ ছাত্র নিহত

মিরপুরে জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে নিহত-বাবা,আহত-মা

নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ ৫ ছাত্র উদ্ধার

গাজীপুর মহানগরীর পোশাক কারখানায় চুরি মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার, ১০ লাখ টাকা উদ্ধার

ডোমার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য : প্রধানমন্ত্রী