crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে বালুভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে এক অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের নজিরহাট শ্যামপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে ।

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, রংপুর নগরীর ১২নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মো. সুলতান আহম্মেদ (৬২) তার ছেলে রনি (২৮) ও নাতি সোয়াদকে (৮) সাথে নিয়ে স্থানীয় কাশেম বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে (ড-১১-০০৯৬) নম্বরের একটি বালুভর্তি ট্রাক ওই মটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য সুলতান আহম্মেদের মৃত্যু হয়।নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ছেলে আহত রনি ও নাতি সোয়াদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল বলেন, ১২নং ওয়ার্ডের ভবানিপুর গুচ্ছগ্রামের ঘাঘট নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে করে সড়কে বেপরোয়াভাবে ভোর থেকে বালুভর্তি ট্রাকের চলাচল শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। তিনি আরও বলেন, এলাকাবাসী বালুভর্তি ট্রাক বন্ধে সড়কে বাঁশের খুঁটি দিয়েছিল। এর পরেও বালু উত্তোলন বন্ধ হয়নি। আমরা অনতিবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

গোবিন্দগঞ্জ নাকাইহাট কলেজের গণিত বিষয়ের প্রভাষক  আশরাফ আলীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

গোবিন্দগঞ্জ নাকাইহাট কলেজের গণিত বিষয়ের প্রভাষক আশরাফ আলীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

রংপুরে মাসব্যাপী আয়কর মেলা শুরু, লক্ষ্যমাত্রা অপেক্ষা ১৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

কোল্ড স্টোরেজ/ হিমাগার গেইটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বৈশ্বিক হরতাল ও বিক্ষোভ সমাবেশ

পদ্মার ইলিশ চেনার উপায়

বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তালাক

রংপুরে শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৩

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ