crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভূমিদস্যু উচ্ছেদে আমরণ অনশনরত মশিউর সপরিবারে অসুস্থ, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুর নগরীর মুলাটোল পাকারমাথা এলাকার বাসিন্দা মশিউর রহমান ও তার পরিবার স্থানীয় প্রভাবশালী আকিফুল ইসলাম কর্তৃক জোরপূর্বক পৈত্রিক বাড়ি হতে উচ্ছেদ, হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, মোজাফফর হোসেন চাঁদ, অধ্যাপক চিনু কবীর, সমাজকর্মী অলোক নাথ, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির সুমন,বিজ্ঞান চেতনা পরিষদের অ্যাডভোকেট রায়হান কবীর,সাংবাদিক সাইফুল্লাহ খাঁন প্রমুখ।

বক্তারা বলেন, নিজের পৈত্রিক ভিটে-মাটি ফিরে পেতে গত ৪ দিন যাবৎ রংপুর প্রেসক্লাব চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশন করছে মশিউর রহমান। প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত আশ্বাস ছাড়া কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় অনাহারে তীব্র শীতকে উপেক্ষা করে নির্মম নির্যাতনের স্বীকার হওয়া এই পরিবারটি অনশন অব্যাহত রেখেছে। মশিউর রহমান ও তার পুরো পরিবারকে যেভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং চরম অন্যায় ও অমানবিক। এছাড়াও উচ্ছেদকৃত সম্পত্তির বিষয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ে যদি মশিউর রহমান উক্ত সম্পত্তি প্রাপ্ত না হয় তাহলে সে আদালতের ওই রায় মাথা পেতে নিতে প্রস্তুত আছে কিন্তু মামলা নিস্পত্তি না হওয়ার আগে পেশীশক্তি ও অর্থের জোরে প্রকাশ্য দিবালোকে তার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে পাশবিক অত্যাচার চালানো হয়েছে। এদিকে আকিফুল ইসলামসহ তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

এ ঘটনায় রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানায় মামলা হলেও পুলিশ প্রশাসন কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। আজ ৪ দিন যাবৎ অনশনে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছে। এখন যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায় তবে এর দায় কে নেবে?
বক্তারা, অনতিবিলম্বে মশিউর রহমানকে নিজ পৈত্রিক ভিটে-মাটিতে পুনর্বহাল এবং হামলা-ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় রংপুরের নাগরিক সমাজ এ অন্যায়ের মোকাবেলায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বডারগার্ড সদস্য পরিচয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ

পঞ্চগড় রেলস্টেশন থেকে ফে’ন্সিডিলসহ আটক ১

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

কেএমপি’র খুলনা থানার অভিযানে চো’রাই মোটরসাইকেলসহ আটক-১

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

দুরূদে মাগফেরাত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

মহেশপুরে আত্মহত্যাকারী ওহিদুলের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশী বাধা

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”