crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩০, ২০২১ ১১:০২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >> হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে দলটি। এসময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় অফিস থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে এতে বাধা দেয় পুলিশ। এসময় সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরকার পুলিশ দিয়ে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত রূপ দেশবাসীর কাছে উন্মোচন হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সরকারদলীয় সংগঠন ও পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। অবিলম্বে সরকারের পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে। সমাবেশে রংপুর মহানগর বিএনপির নেতারা ছাড়াও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এনআইডি হারালে আর পোহাতে হবেনা জিডি করার ঝামেলা

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

ডোমার পৌর সভার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

ঈদুল আজহার ১৯৮তম জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামায়াত শুরু হবে সকাল ৯টায়

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

যাদের তওবা গ্রহণযোগ্য

হালুয়াঘাটে পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মেঘনার সাতানি আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত