crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫)বোর্ডেরহাট মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

কর্মীসভার উদ্বোধন করেন জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সায়কা বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তার।

আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্ন বেগম প্রমুখ।

কর্মীসভায় জেলা মহিলাদল, কোতয়ালি মহিলাদল, পৌর মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেমিন সরকারকে সভাপতি ও মোছাঃ সাজেদা বেগমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কমিটির নাম ঘোষণা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র জবাই করে হত্যা মামলায় গ্রেফতার নেই, হতাশ পরিবার ও এলাকাবাসী!

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে -ধর্ম প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বঙ্গমাতা কলেজে চুরি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ফেব্রুয়ারি “নদীর সাথে কথোপকথন” ও “নীল জল দিগন্ত ছুঁয়ে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯২৮

পঞ্চগড়ে জেলা প্রশাসকের ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন