crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বিদায়-বরণ অনুষ্ঠান, বিদায় এসিল্যান্ড শিবু দাস, স্বাগত প্রসনজিৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি।।
বদলি ও পদোন্নতির কারণে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশকে বিদায় এবং নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহাকে বরণ করে নিল পুঠিয়া অফিসার্স ক্লাব। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

প্রায় দুই বছর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবু দাশ। কর্মজীবনে পদোন্নতি পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রসনজিৎ সাহা।

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত শিবু দাশ বলেন, ‘‘পুঠিয়ায় কাটানো প্রতিটি মুহূর্ত, এখানকার মানুষের আন্তরিকতা, সহকর্মীদের সহযোগিতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি সব সময় মনে থাকবে। কর্মজীবনের এই অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে, দিয়েছে ভালোবাসা এবং আপন মানুষের সান্নিধ্য।’’

তিনি আরও বলেন, ‘‘এই জনপদে চলার পথে অর্জিত সকল সফলতা পুঠিয়ার মানুষের, আর ব্যর্থতার সকল দায়ভার আমার। এখানকার মানুষ এবং এই সুন্দর জনপদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’’

অন্য দিকে, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা বলেন, পুঠিয়ার মানুষের সেবা করার জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘‘শিবু দাশ তাঁর কর্ম ও কাজের মাধ্যমে পুঠিয়া উপজেলার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তাঁর আগামী কর্মজীবনের জন্য শুভকামনা রইল। আশা করি, তিনি আরও ভালো কিছু করবেন।’’

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা ও নতুন কর্মকর্তাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা সম্ভব

ওএসডি হলেন ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক ৩৩ ডিসি

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দু’র্নীতি বিরোধী দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দু’র্নীতি বিরোধী দিবস পালিত

পুলিশে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ১৪১ জন

গ্রামগুলোতে শহরের সুযোগ- সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : এলজিআরডি মন্ত্রী

হোমনায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুন্সি পরিবারের রাশিদা আক্তার

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা