crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে নতুন করে আরও চার জেলায় ২২ জন করোনা রোগী শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে শুধু রংপুর জেলারই রয়েছেন ১৭ জন। এছাড়া কুড়িগ্রামে ২, লালমনিরহাটে ২ এবং গাইবান্ধার ১ জন রয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), মিঠাপুকুর উপজেলার এক শিশু (৪), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), নগরীর আদর্শপাড়ার একই পরিবারের এক যুবতী (২৬) ও এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯) ও কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২)। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জন। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন আনসার সদস্য রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৯০

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের আদালতে মামলা

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

পঞ্চগড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জহুরুল গ্রেফতার

আগামী নির্বাচন গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা মৌজায় জোরপূর্বক অসহায় কৃষকের জমি দখলের চেষ্টা, ১৪৪ ধারা জারি