crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২০ ১:৪৪ অপরাহ্ণ
রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর বিভাগে গত আগস্ট মাসে ১৭২টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ওই সব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ক্যাবসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত আগস্ট মাসে রংপুর বিভাগের আট জেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মো.জাহাঙ্গীর আলম আরও জানান, মাসব্যাপী অভিযান পরিচালনার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মেয়াদ মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের সত্যতা মেলে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বিক্রি ও বিক্রির প্রস্তাব, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়েছে। অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৭টি অভিযোগ আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি ৭টি তদন্তাধীন রয়েছে। সেইসাথে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় এক ব্যবসায়ীর ম’জুদ প্রায় ৭ হাজার লিটার সয়াবিন তেল!

ডিমলায় এক ব্যবসায়ীর ম’জুদ প্রায় ৭ হাজার লিটার সয়াবিন তেল!

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের লাইনম্যানরা দুর্ভোগে ফেলছে গ্রাহকদের

কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

জনবল সংকটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ জনের বিপরীতে কনসালট্যান্ট ১ জন

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসনের পক্ষে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে সহায়তা প্রদান

শত্রুতা করে নষ্ট করে দেওয়া হয়েছে কৃষকের ধান বীজতলা

পৌরসভার বয়স ২৫, নেই নিজের ঠিকানা!

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী