crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
যশোরের শার্শায় ১০ টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ(৩২) নামে এক পা*চারকারীকে আটক করেছে পুলিশ।

রোববার ৪মে বেলা ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজন কে আটক করে।পরে আটক ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে। জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা হয়েছে বলে তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী আরাফাতকে ইউ‌এন‌ও’র শুভেচ্ছা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী

ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ডিবি পুলিশের জালে বন্দি ৬ প্রতারক

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

ইসলামের দৃষ্টিতে গীবতের কুফল