crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস এখন ভিক্ষুক!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২১ ৮:২২ অপরাহ্ণ


 

ঝিনাইদহ প্রতিনিধি>>
বর্তমানে ঝিনাইদহে সরকারি আবাসনে বসবাসরত মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের এখন সংসার চলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মৃত আব্দুস সামাদ খাঁনের প্রথম সন্তান। ঝিনাইদহ শহরের মুজিব চত্বর এলাকায় দেখা হল সেই মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সাথে, কথা হল অনেক। কথা বললেন কেঁদে কেঁদে।

তিনি বললেন, তিনি মাগুরা শ্রীপুরের ৮নং সেক্টরের দায়িত্বে ছিলেন। বিকাশে ১০ হাজার টাকা ও নগদ পনেরো হাজার টাকা হাতিয়ে নিয়ে তার সমস্ত কাগজাদি ঢাকার মুক্তিযোদ্ধা হেড অফিসে (খুলনা বিভাগ এরিয়া) আটকে রেখেছেন চাঁন মিয়া নামক এক কর্মকর্তা মর্মে অভিযোগ করেন গোলাম কুদ্দুস। সেকারণে তার মুক্তিযোদ্ধা সনদও মেলেনি আজ পর্যন্ত। ঝিনাইদহের শৈলকুপায় যুদ্ধ করে রাজাকার ও মিলিটারীদের কাছ থেকে উদ্ধার করেছিলেন ৫৭টি অস্ত্র। সেই মহান মুক্তিযোদ্ধা হয়েও আজ তিনি ভিক্ষুক। গোলাম কুদ্দুস ১২ সন্তানের পিতা। ৬ সন্তানের মুত্যু হয়েছে। এখনো বেঁচে আছে ৬ সন্তান। মুক্তিযুদ্ধকালীন গোলাম কুদ্দুসের বাড়ি ছিল মাগুরার শ্রীপুর থানার সোন গাছা গ্রামে। নিকটাত্মীয়রা তার বাড়ি সম্পত্তি দখলের পর গোলাম কুদ্দুস জীবন বাঁচাতে আশ্রয় নেন বেনাপোল বর্ডারের শার্শা থানার কাগজ পুকুর গ্রামে। পরে যশোর ঝিকড় গাছা গাজির দরগার পাশে বসবাসের পর চলে আসেন মাগুরা গোপিনাথপুর গ্রামে। সর্বশেষ তিনি ঝিনাইদহ সদরের চাপড়ি মদুপুরের এলাকার সরকারি আবাসনে প্রতিবন্ধী স্ত্রীর সাথে বসবাস করেন। মুক্তিযোদ্ধাকালীন গোলাম কুদ্দুসের বয়স ছিল ২৭ বছর। এখন তার বয়স প্রায় ৮০ বছর। তিনি এখন বেশ অসুস্থ। প্রতিদিন তার ৬০ টাকার ঔষধ কিনতে হয়। সেসময় গোলাম কুদ্দুসের ভাতিজা গফুর সাহেব ছিলেন রাষ্ট্রপতি এরশাদ সাহেবের প্রধান বডিগার্ড বলে জানান এই মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস। তিনি সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে তার মুক্তিযোদ্ধার সনদ ও ঢাকায় হেড অফিসে আটকে রাখা মুক্তিযুদ্ধের কাগজাদি ফেরতের দাবি জানান। মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের মুঠোফোন নম্বর- ০১৯৬১-৬১৫১৩২।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশবাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর এসকে সুর গ্রেফতার

দিনাজপুরে দুর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মধুপুরে যুবতীকে ধর্ষণ, থানায় মামলা করায় বাদীকে হুমকি