crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
ভৈরব উপজেলায় গ্রামপুলিশদের পেশাগত দক্ষতা ও আচরণগত মানোন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের আধুনিক হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) এর আয়োজনে এবং ভৈরব উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রামপুলিশরা হচ্ছেন প্রশাসনের একেবারে প্রান্তিক স্তরের কর্মী, যারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন। তাই তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কেবল নিয়ম-কানুন জানবে না, বরং একজন দক্ষ এবং সচেতন গ্রামপুলিশ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি।

তিনি বলেন, “বর্তমানে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষিত হওয়া আবশ্যক। গ্রামপুলিশরা যেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রোহানী বলেন, “পুলিশ প্রশাসনের সহযোগী হিসেবে গ্রামপুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে আইন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে তারা অপরাধ প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। তারা জানায়, এই ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে দায়িত্ব পালনে সহায়ক হবে। মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশাসনিক কাজের নিয়মাবলী, আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ে পাঠ দেওয়া হবে।

প্রশিক্ষণটি পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামপুলিশ সদস্যদের জন্য বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে শত্রুতার জেরে কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন ,থানায় মামলা

নাসিরনগরে জিআর‘র নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৪৩, নতুন শনাক্ত ৮৩০১

আদমদীঘিতে ভুয়া পুলিশ পরিচয়ে ৫ম বিয়ে করতে গিয়ে বর ও ঘটক আটক

প্রতিনিধি আবশ্যক

ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ এবং বাঙ্গরা ও ফটিকছড়ি উত্তর নামে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত

জামালপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

অতিরিক্ত সচিবের নেতৃত্বে ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

অবশেষে প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগের ভাইভা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু