crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল।

এরপর ওই মাসের ১৫ তারিখ সর্বোচ্চ ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার হয়। এছাড়া সব সময়ই এখনকার চেয়ে রিজার্ভ কম ছিল বলে জানা গেছে।

গ্রস রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে।

আইএমএফের হিসাব পদ্ধতি মেনে হিসাব প্রকাশের পর থেকে যা সর্বোচ্চ। ২০২৩ সালের জুন মাস থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৩ সালের জুনে আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার।

এর আগে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই মাসের শেষে নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

জামালপুরে এফসিপিএস ডাক্তারের সাইনবোর্ডে পলিপাস কেয়ার সেণ্টারে চিকিৎসার নামে চলছে প্রতারণা

জামালপুরে এফসিপিএস ডাক্তারের সাইনবোর্ডে পলিপাস কেয়ার সেণ্টারে চিকিৎসার নামে চলছে প্রতারণা

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

কেএমপির খালিশপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সাবেক বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের তথ্য চেয়ে রাজউকে দুদকের চিঠি

ঝিনাইদহে ৮৫০ গ্রাম গাঁজাসহ আদালতে কর্মরত পুলিশ সদস্য আটক

ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদক সম্রাজ্ঞী চায়না সহ ৩ মাদক ব্যবসায়ী আটক