crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের বীরগঞ্জের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি বীরগঞ্জ পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬)
দুপুরে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মিলনায়তনে ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি আনুষ্ঠানিকভাবে পৌরসভাকে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমা খাতুন।

২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ পৌর শহরের ময়লা আবর্জনা প্রসেসের জন্য বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং স্টেশন (ময়লা গাড্ডা) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজ শেষে পীরগঞ্জ পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে স্টেশনটি বুঝিয়ে দেয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সবুর হোসেন মন্ডল ডাম্পিং স্টেশনটি বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের কাছে হস্তান্তর করেন।

এ সময় রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা এলজিডি প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জনসাস্থ্যের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুনিয়ার জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য দসচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটির বিভিন্ন দিক পরিদর্শন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিবচরে বৃদ্ধ আসামিকে পি’টিয়ে হাত ভা’ঙার অভিযোগে এক এসআই’র বিরুদ্ধে আদালতে মামলা

চাটমোহর হান্ডিয়ালে ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন আগামী ২৫ অক্টোবর :

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের

প্রবাসীদের জন্য বিমানবন্দরে সরকারের বিশেষ সুবিধা চালুর উদ্যোগ 

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা

পঞ্চগড়ে হতদরিদ্রের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডিসি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার