crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২০ ৯:২১ অপরাহ্ণ

 

 

 

 

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ                          প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্রাইম পেট্রোল ডেস্কঃ হেফাজত আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার পৃথক পৃথক বার্তায় এ শোক প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা শফী। তিনি
চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম (মহাপরিচালক) পদ থাকা দেশের প্রবীণ কওমি আলেম।

গত বৃহস্পতিবার তিনি সেচ্ছায় পদত্যাগের পরে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পর্ষদ (মজলিসে শুরা কমিটি) তাকে মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে মাদ্রাসার উপদেষ্টা (সদরে মুহতামিম) হিসেবে নিয়োগ দিয়েছেন।

ওই দিনই ছাত্র বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ  বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমি মন্ত্রণালয়ের সচিবের শুভেচ্ছায় সিক্ত হলেন মধুপুরের এসিল্যাণ্ড এম.এ.করিম

ঝিনাইদহ শহরের শহীদ মিনার সংলগ্ন জিন্না মার্কেটের মালিক সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না আর নেই

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ সদর থানার সেবার মান বৃদ্ধিতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

রংপুর ও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে আটক ৫৪

রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় বৃদ্ধাকে বাড়ী উপহার দিলেন এসপি বিপ্লব কুমার সরকার

ডোমারে বোড়াগাড়ী ইউপি’র উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন রিমুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে টিআর/কাবিটা কর্মসূচির অধীনে স্থাপিত নবায়নযোগ্য শক্তি কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ইসবগুলের ভুসির উপকারিতা