crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিয়জনের কবর রক্ষাসহ ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয় ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে থানা ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মো.হামিদুল হক,পৌর বিএনপির সহ সভাপতি মন্তজ আলী চৌধুরী,পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.হারুন উর রশীদ,ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আাহবায়ক এমএ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ,মিল ব্যসবায়ী সাত্তার মন্ডল,শ্রমিক নেতা ফকির আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বাপ-দাদাসহ প্রিয়জনেরর কবরগুলো কানাহার পুুকুরের পানির ঢেউয়ে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। তাই অতি দ্রুত কানাহার পুকুরে গাইডওয়াল দিয়ে কানাহার কবরস্থানে থাকা প্রিয়জনের কবরগুলো রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহল ও সেই পুকুরের পাড় ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পুকুরের পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুরে গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এ্ই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭২

নতুন ইসি’র শপথ রোববার

গাইবান্ধায় ভুয়া নারী পুলিশ আটক

ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩, মৃত্যু ৩, করোনার বিস্তার বাড়লেও মাঠে নেই মনিটরিং ব্যবস্থা !

নিজের অফিসের গাড়ি কেনার টাকা জনগণের স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ৪৯ টি চোরাই মোবাইলসহ ২জনকে আটক করেছে ডিবি

ডোমারে ‘চোরাইমাল’ উদ্ধারসহ দুই ‘চোর’ গ্রেফতার

নির্বাচনের পরিবেশ অনুকূল নয় আর রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য আমাদের নেই: সিইসি

বোদায় ধানক্ষেতে ফেলে যাওয়া নবজাতকের পরিচয় পেলো পুলিশ