crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে সরকার।’

বৃহস্পতিবার বিকেলে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টার এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আমি, খসরু সাহেব ও সালাউদ্দিন সাহেব এসেছিলাম। প্রায় সোয়া ঘণ্টার মতো আলোচনা হয়েছে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।’

তিনি বলেন, আমাদেরকে জানানো হয়েছে ―প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রূপরেখা অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে। দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘না না, আমরা কোনো তারিখ বলিনি। তারিখ তো ওনারাই বলবেন। তারিখ তো আমরা বলব না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

জামালপুরে করোনা ভাইরাস সচেতনতায় সদর সার্কেল পুলিশের মানবিক কার্যক্রম

প্রতিনিধি আবশ্যক

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে মাদকসেবীর ‘ছুরিকাঘাতে’ পুলিশের এএসআই ‘নিহত’

বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে

বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে