crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাউখালীতে বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে কু’পিয়ে হ’ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মো. হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কু’পিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নি’হত হাসিব বয়াতি কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুস বয়াতির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। বুধবার ইফতারের আগে ওই দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে স’ন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কু’পিয়ে জ’খম করে ফেলে রেখে যায়।

এ সময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ম’রদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, ‘শরীরের বিভিন্ন স্থানে মা’রাত্মক জ’খম ও র’ক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃ’ত্যু হয়।’

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ধ’র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি: প্রধান উপদেষ্টা

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

ঝিনাইদহে সিও সংস্থার মাদক বিরোধী মতবিনিময় সভা

কর্তৃপক্ষের গাফিলতিতে সাড়ে ৩ বছরেও সম্পন্ন হয় নি ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ!

হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক