crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সহায়তা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের শিক্ষক-কর্মকর্তা – কর্মচারীরা জাতীয় এই মহাদুর্যোগে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তারা তাদের একদিনের বেতন-ভাতা বাবদ (৫৯৭০৭/=) ঊনষাট হাজার সাত শত সাত টাকা তাঁর ত্রাণ তহবিলে সহায়তা হিসেবে দিয়েছেন। কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান বলেছেন- পৃথিবীতে মানবসভ্যতা বিলুপ্তিকারী এমন মহামারী প্রাকৃতিক দুর্যোগ আসে। মানুষই এই বিপর্যয়ের সাথে যুদ্ধ করে জয়ী হয় বারংবার। পৃথিবীর সব যুদ্ধেই মানুষ প্রাণ হারায়। পিতামাতা হারায় স্নেহের সন্তান। সন্তান হারায় ঈশ্বরতুল্য পিতামাতা। স্বামী হারায় তার প্রিয়তমা স্ত্রী। স্ত্রী হারায় তার সুখ-দুঃখের সাথীকে। স্বজন হারায় তার প্রিয়জন। শিশু হারায় তার ভবিষ্যৎ। সুন্দর জীবন। দেশ হারায় মহাসম্পদ। জাতি হারায় সভ্যতা, সংস্কৃতি। কান্নার জলে হয় বঙ্গোপসাগর। হাহাকার, আর্তচিৎকারে সুনীলআকাশ হয় বিবর্ণ। তবুও মানুষ বিপর্যয় কাটিয়ে ওঠে। জয়ীহয়। আবার উঠে দাঁড়ায়। সকল দুঃখ ভুলে মানবসভ্যতাকে আবার বিকশিত করে। দেখে বেঁচে থাকার নতুন স্বপ্ন। আমরাও আছি যে কোন পরিস্থিতির মোকাবেলায় সকলের পাশে। একসাথে। এদিকে বিপন্ন মানবতার পাশে দাঁড়োনোর জন্য কলেজের সুযোগ্য অধ্যক্ষ আসাদুর রহমান (শাহীন), উপাধ্যক্ষ মশিউর রহমান,সহকারী অধ্যাপক মতিয়ার রহমান,শহিদুল ইসলাম, আশরাফুল করিম, রবিউল ইসলাম,প্রবীর সাহা সহ সকল শিক্ষক কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জননেতা আব্দুল হাই এমপি,জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ মোঃ দবির উদ্দিন জোয়ার্দ্দার,কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ মোঃ ওসমান গণি, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামীম আহম্মেদ খাঁন প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’

ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী

সরিষাবাড়ী পৌর মেয়রের প্রতি প্রতিবন্ধী চায়না’র কৃতজ্ঞতা প্রকাশ

হোমনার প্রথম মেয়র হারুন মিয়া আর নেই

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহে ‘সিও সংস্থা’র ফের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

জান্নাত লাভের কিছু গুরুত্বপূর্ণ আমল

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপিত

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপিত

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ