crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে রাস্তায়, দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ-ব্যধি!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৯:২০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা পৌরসভার ময়লা-আবর্জনা দীর্ঘদিন যাবৎ কাঁচারিকান্দি-কালমিনা ও বাগমারা এই তিন রাস্তার মোড়ের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে এবং রাস্তার ওপর প্রতিনিয়ত ফেলা হচ্ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ-ব্যধি এবং বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। দীর্ঘদিন ধরে এভাবে রাস্তার পার্শ্বে ও রাস্তার ওপর দুর্গন্ধযুক্ত এবং মানবদেহের জন্য ক্ষতিকর বর্জ্য ফেলা হলেও সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। ফলে ভোগান্তিতে পড়েছে এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও চালকসহ পার্শ্ববতী এলাকার মানুষ।
একাধিক যাত্রী বলেন, এই রাস্তা দিয়ে চলাচলের সময় আবর্জনার দুর্গন্ধ অসহনীয়। এছাড়া আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। তাই রাস্তার ওপর ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা উচিত।
একাধিক সিএনজি চালক জানান, রাস্তার ওপর ময়লা-আবর্জনা ফেলার কারণে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়। এখানে দু’টি সিএনজি ক্রস করা যায় না। আমাদের দাবি রাস্তার ওপর এভাবে ময়লা ফেলা বন্ধ করা হোক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, খোলা জায়গায় বা যেখানে সেখানে বর্জ্য ফেলা উচিত নয়। কারণ এসব বর্জ্যের সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যুক্ত থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর। এই বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধ মানুষের ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট ও ব্রেনের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া পরিদূষণ তো ঘটছেই।
এ বিষয়ে পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে জানান। সেকারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, উপজেলা সমন্বয় সভায় মেয়র সাহেবকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।তিনি এখানে একটি ওয়াল করে দেওয়ার কথা বলেছেন এবং এর জন্য একটি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় থানা যুবলীগের সহ-সম্পাদক রুবেল গ্রেফতার

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

ডোমারে সাংবাদিক ইমরানের মায়ের ইন্তেকাল

তেঁতুলিয়ায় পাথরের পয়েন্ট থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে

ঝিনাইদহে আল্ সানি পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

চকরিয়ায় সাফারী পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে কর্তৃপক্ষ ও ইজারাদার