crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ জানুয়ারি থেকে এ ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।’

তফসিল অনুযায়ী, বর্তমানে চলছে প্রার্থিতা চূড়ান্তের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে সেফটি ট্যাংকিতে থেকে গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

ঝিনাইদহে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আতঙ্কে কমে গেছে রোগীর সংখ্যা

ভূমিকম্প হলে আমাদের করণীয় ও বর্জনীয়

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

চকরিয়ায় খড়ের গাঁদায় ও বসতঘরে ‘আগুন’ লাগিয়ে দিল ‘দুর্বৃত্তরা’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত

হোমনায় পিইসিই পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল