crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে পুলিশের লাঠিচার্জে সংবাদকর্মী গুরুতর আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৮, ২০২০ ৯:১৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় এক সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছে পুলিশ। গুরুতর আহত ওই সংবাদকর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরের আজাদ হোমিও হল সংলগ্ন ভাঙা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। আহত সংবাদকর্মী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন। এ ঘটনায় পুলিশ বাহিনী, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকায় এএসআই সায়েমকে প্রত্যাহার করেছে মহানগর পুলিশ।

এদিকে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের সঙ্গে সাংবাদিকদের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মহানগর পুলিশের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন লিমন রহমানের ওপর সংঘবদ্ধভাবে চড়াও হয়ে লাঠিচার্জ, পেটে লাথি দেওয়াসহ আঘাত করতে থাকেন। পরে উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা পুলিশ সদস্যদের সরিয়ে দিয়ে সাংবাদিক লিমনকে রক্ষা করেন। পরে সাংবাদিকেরা আহত লিমনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে দেখতে যান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। এদিক পুলিশি হামলার ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে সড়ক অবরোধ তুলে নেন। একই সঙ্গে হামলায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

এ ব্যাপারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি বলেন, করোনাকালে পুলিশের যে গৌরবোজ্জ্বল ভূমিকা অর্জন হয়েছে, তা এই ধরনের কর্মকাণ্ডের জন্য ম্লান হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সংবাদকর্মীর ওপর পুলিশের এমন সংঘবদ্ধ হামলার ঘটনায় আমরা মর্মাহত। ওই পুলিশ সদস্যদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন বলেন, এ ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। দোষী পুলিশ সদস্যরা অবশ্যই শাস্তির আওতায় আসবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানশ্বরে আ’লীগের দুই গ্রুপের সং’ঘর্ষে ১০ জন আ’হত; মহাসড়ক বন্ধ

বানশ্বরে আ’লীগের দুই গ্রুপের সং’ঘর্ষে ১০ জন আ’হত; মহাসড়ক বন্ধ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন- ২০১৯-২০২০

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটকদের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

বানেশ্বরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

বানেশ্বরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

হজে যাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ নির্ধারণ

পলাশবাড়ীতে তিন বান্ধবীর সাহসী পদক্ষেপে ডিম ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেলো কিশোরী মিম

পঞ্চগড়ে  বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম নুরু-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা মুন্জুরুল হাসান মুন্জুর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হোমনায় ৪ মামলার ওয়ারেণ্টভুক্ত ছবির ডা*কাত গ্রেফতার