crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পূজামণ্ডপে জামায়াত নেতার গীতা পাঠ, সারাদেশে সমালোচনার ঝড়!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপে গীতা পাঠ করে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন। তার গীতা পাঠের একটি ৫ মিনিটের ভিডিও বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য।

ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি গীতা পাঠ করেন, এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন ও শঙ্খ বাজান।

গীতা পাঠ শেষে তিনি বলেন, ‘যদি আগামীতে নির্বাচিত হন, তবে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, “আমি একা নই, আমার সাথে বিএনপির নেতারাও আছেন।”

বক্তব্যের শুরুতে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “আমি এই কোটচাঁদপুরে আলো বাতাস, মাটি ও মায়া মমতাই বেড়ে ওঠেছি। ইসলামী আদর্শের একজন ব্যক্তি হলেও, আমার ভেতর একজন ভালো সনাতনী হিন্দু ব্রাহ্মণ, একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিমও আছেন।”

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “বিশ্বাস করুন, হিন্দু ধর্মের আবির্ভাব মুসলমানদের কোরআন পাওয়ার প্রায় ৪ হাজার ৫০০ বছর পূর্বে হয়েছে। এই জাতিটি ভারতের কালীকোটের মালমল সিন্দুর হ্রদের অববাহিকায় বাস করতো। আড়াই হাজার বছর তারা সেখানে ছিল।”

বৃহস্পতিবার দুর্গাপূজার সপ্তমীর রাত ১০টার দিকে বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে যান কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। অন্যান্যদের বক্তব্যের পর প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান আলোচনা করেন ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে।

বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপের আহ্বায়ক কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস গণমাধ্যমকে জানান, ‘জামায়াত নেতা মতিয়ার রহমানসহ আরও কয়েকজন রাত ১০টার পর মণ্ডপে এসেছিলেন। বক্তব্যে তিনি আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দেন এবং পরে গীতা থেকে একটি শ্লোক পাঠ করেন।’

সূত্র: দৈনিক ইত্তেফাক অনলাইন, তারিখ: ১২ অক্টোবর, ২০২৪ খ্রি.

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

শৈলকুপায় অগ্নিকাণ্ডে তিনটি গরু পুড়ে ছাই, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী মোঃ মিজানুর রহমান মিন্টু’কে নতুন ভ্যান উপহার দিলেন কেএমপি’র পুলিশ কমিশনার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ মা’দক কারবারি গ্রেফতার

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

জামালপুরে এসপিকের সমন্বয়ে এনজিও সংগঠনের সক্ষমতা নিরূপনের কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস