crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশের চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তার বদলি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার এবং সুপার নিউমারারি পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৭ জন সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৬ জন পুলিশ সুপার এবং ৩ জন সুপার নিউমারারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

এর মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নরেশ চাকমাকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক এস এম এমরান হোসেনকে অ্যান্টিটেররিজম ইউনিটে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জাবেদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

বন্ধঘোষিত মিরপুর রেলওয়ে স্টেশন পুনঃচালুকরণের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

জামালপুরে বছরের পর বছর লাইসেন্সবিহীন কীভাবে চলছে ১২৬ ক্লিনিক ২৪ হাসপাতাল, বাতিল ১১টি

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

নীলফামারীতে অবৈধ নসিমন চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হা*মলা, সারা দেশে সমালোচনার ঝড়!

নাসিরনগরে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

ডোমারে দখলদারের কবলে জনগুরুত্বপূর্ণ সড়ক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড