crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বগুড়ার শিবগঞ্জে আলুর কেজি ৪২০ টাকা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

 

মোঃ তৌহিদ হাসান, বগুড়া:
মঙ্গলবার (১৯ নভেম্বর) শিবগঞ্জের বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ৪২০ টাকা দরে। অথচ সোমবার নতুন আলু ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।

জানা গেছে, সোমবার উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে ৩৮০ টাকা কেজি দরে নতুন আলু পাইকারি বিক্রি হয়েছে। শিবগঞ্জ থানা বাজার, শিবগঞ্জ হাট, মোকামতলা, গুজিয়া, আমতলী ও কিচকের খুচরা বাজারে তা ৪২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় আলুর দাম এতো বেশি। তবে কিছুদিনের মধ্যে মৌসুম শুরু হলে তা কমে যাবে।

অন্যদিকে, ক্রেতারা বলছেন, এই প্রথম আলুর দাম ৪২০ টাকা কেজি হওয়া দেখলেন। পুরাতন আলুর দামও বেশি।

অনন্তবালা গ্রামের নুর ইসলাম মহাস্থান সবজি বাজারে আলু বিক্রি করতে এসছেন। তিনি বলেন, ‘কিছু কৃষক অল্প পরিমাণে আগাম আলু রোপণ করেছিলেন, তারাই বাজারে নতুন আলু এনছেন। বগুড়ায় এখনো পুরোদমে নতুন আলু তোলা শুরু হয়নি। এ ছাড়া ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে কিছু নতুন আলু আসছে।’

শিবগঞ্জ থানা বাজারে আলু কিনতে আসা ব্যবসায়ী কাজল দাদা বলেন, ‘আলুর কেজি ৪২০ টাকা দেখতে হবে কখনও কল্পনাও করতে পারিনি। পুরাতন আলুর কেজিও ৭০ টাকা। এভাবে সবজির দাম বাড়লে মানুষ দু’মুঠো ভাত খাবে কী দিয়ে। আলু ভর্তা ও ডাল দিয়েও মানুষ আর ভাত খেতে পারবে না।’

কৃষি অধিদপ্তর বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে আলুর ভরা মৌসুম শুরু হবে। তখন নতুন আলু বাজারে আসবে। এখন সামান্য কিছু কৃষক অধিক লাভের আশায় আগাম আলু চাষ করেছে যা বেশি দামে বিক্রিও হচ্ছে। তবে এগুলো পরিপক্ব নয়। এ বছর বগুড়া জেলায় ২ হাজার ২৫০ হেক্টর জমি থেকে ৪০ হাজার ৫০০ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জোরপূর্বক বিয়ে দেওয়া ভিকারুননিসা’র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো পুলিশ

ঝিনাইদহের রিপনের গুলিবিদ্ধ লাশ সাভারে উদ্ধার

নাসিরনগর হুরল বিলে মাছের পোনা অবমুক্ত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় সার্কেল এএসপির নেতৃত্বে ৬ ডাকাত গ্রেফতার

নেত্রকোনায় করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু,স্বেচ্ছাসেবকের সহায়তায় দাফন

সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত