crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে জেলেদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাত ॥

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দু:স্থ ২‘শ ১৩ টি জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদসদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার এহসানুল হক শিপন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,উপজেলা প্রকল্প বাস্তবায়নের উপ-সহকারী প্রকৌশলী শম্ভুনাথ আচার্য্যসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন।কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। তাছাড়া তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

কেএমপি’র অভিযানে ৬ অনলাইন জু’য়াড়ি গ্রে’ফতার

বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই-এর ২১০ তম জন্মজয়ন্তী উৎসব শুরু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান

বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা

হোমনায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬