crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় সড়কের পাশে ৩০০ গাছের চারা রোপণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ। সড়কের পাশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে সড়কের নান্দনিকতাও বাড়বে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছকে বড় করে তোলাই এখন মূল লক্ষ্য। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষগুলোর পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে আহত

ডিমলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

শেরপুরের ঝিনাইগাতীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুরে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঝিনাইদহে মাত্রাতিরিক্তভাবে বাড়ছে ধর্ষণ ও নির্যাতন

ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

হোমনায় লকডাউন বাস্তবায়নে সার্কেল এএসপি’র নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশ

চকরিয়ায় বিধবা নারীর ৪০ বছরের দখলীয় জায়গা দখল ও হুমকি প্রদান

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩,৭৬৮