crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি।।
চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা—মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে রাস্তা বিহীন খালে ৩১ লাখ টাকার ব্রীজ !

নাসিরনগরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদবস্ত্র বিতরণ

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী  ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ২০২৮ জন, অনুপস্থিত ১৩ জন

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট

নিবিড় হজ্ব কাফেলার হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানেশ্বরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা সদর থানার অভিযানে অ’পহরণ মামলার নারী ভিকটিম উদ্ধার ও অ’পহরণকারী গ্রেফতার