crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৮, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ আলীর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হযরত আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক আকতার আলী, বিএনপি’ নেতা লোটাসসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল জলবায়ু সুরক্ষা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণবিষয়ক নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড। র‍্যালির ব্যানারে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি” শীর্ষক বার্তার পাশাপাশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনের আহ্বান জানানো হয়।
র‍্যালিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং দূষণ কমানোর বিষয়ে সবাইকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
র‍্যালিটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের দাবি জানান। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে ভোটের মাঠে বিএনপির একাংশ, একাধিক প্রার্থী আ.লীগের

করোনা মহামারিতে মূল ধারার গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে: তথ্যমন্ত্রী

নাগরপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন এমপি টিটু

নাসিরনগরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ডোমারে সিএসজি সদস্যদের মাঝে সক্ষমতা ও পুষ্টি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ