crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা রুখতে মধ্যরাতে কঠোর অভিযানে নামে উপজেলা প্রশাসন। ১২ মার্চ ২০২৬ খ্রি. রাত ১০:৩০ ঘটিকা থেকে রাত ১:০০ ঘটিকা পর্যন্ত বড় সেনবাগ এলাকায় পরিচালিত এ অভিযানে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ মেলে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অচল করে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই টপসয়েল কাটা বন্ধ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা চালিয়ে কৃষিজমি ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, ‘কৃষিজমি ধ্বংস ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নিল ছাত্রলীগ কর্মী শরীফ আহম্মেদ নিরব

জামালপুরে ‘বজ্রপাতে’ দাদা-নাতিসহ ৩ জনের ‘মৃত্যু’

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

এসপি হারুনের দুর্নীতি, তদন্তের নির্দেশনা চেয়ে রিট

রংপুর জেলা যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাগরপুরের ধুবড়িয়া সেফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর