crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নামে করা মামলা প্রত্যাহার এবং জেলা প্রশাসক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক সমাবেশ।
সমাবেশে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, সিটি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

আজ ১৫ মার্চ রোববার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের অনুমতি নেয়ার আইন প্রণয়ন করতে হবে। সেই সাথে রাতের আঁধারে সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ সংশ্লিষ্টদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সময় টিভির প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সময় টিভির বিশেষ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার, প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, সভাপতি আব্দুল হালিম আনসারী, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের অফিস প্রধান ফকরুল শাহীন, ডিবিসি’র ব্যুরো প্রধান নিশাত ইসলাম, বার্তাটোয়েন্টিফোরের প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, রাজনীতিবিদ পলাশ কান্তি নাগ ও আলমগীর হোসেন প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৬

নাসিরনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান

আদমদীঘিতে নিজ দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা, কসমেটিকস ব্যবসায়ীকে গণপিটুনি

পঞ্চগড়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জামালপুরের মেলান্দহে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহে ১’শ ৮৭ জন ভূমি ও গৃহহীনের মাঝে ঘরের চাবি হস্তান্তর

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা