crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৬, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ


আল মাসুদ,  পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। 
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা ধানের বস্তার ভিতরে অভিনব পদ্ধতিতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। 
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক মামুনুল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হ*ত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

নীলফামারীতে কৃষিতে রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক কর্মশালা

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ, ইজিবাইক উদ্ধার

জামালপুরের সাবেক পুলিশ সুপার নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে শোকার্ত জামালপুরবাসী

বিশেষ সুবিধা’ পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা