crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বন্যার্ত একজন মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২০ ৩:২২ অপরাহ্ণ


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন, ‘একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না।বন্যার পানি যতদিন থাকবে এবং আপনারা নিজেদের ঘরে আরাম আয়েশে ঘুমাতে না পারবেন ততদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছেন।বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণে সকল দুর্যোগ মোকাবেলায় পাশে থাকে। আপনাদের ত্রাণ চাইতে হবে না, ত্রাণ আপনাদের কাছে পৌঁছে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ কথায় না কাজে বিশ্বাসী।,
আজ শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা আওনা ও পোগলদিঘা ইউনিয়নের চরাঞ্চলের বন্যাদুর্গত এলাকার সহস্রাধিক বানভাসি মানুষের মাঝে নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের জি আর চাল বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মুড়ি.১ কেজি চিড়া,আধা কেজি সয়াবিন তৈল,আধা কেজি মসুর ডাল,আধা কেজি গুড়, পানি বিশুদ্ধকরণ পাউডার ও খাবার স্যালাইন এবং ৬ টায় সরিষাবাড়ী পৌর সভায় ও সরিষাবাড়ী অনার্স কলেজে আশ্রিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,যুগ্ম সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল উপস্থিত ছিলেন। এ ছাড়াও দলীয় অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।

চাল নিয়ে বাড়ী ফেরা হলো না মসজিদের ঈমাম রুহুল কাদেরের

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার

পঞ্চগড়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নীলফামারীতে সিভিল সার্জন অফিসের একজনসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে ‎মা*দক-স*ন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থীর সংবাদ সম্মেলন

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গু*লিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্তে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি

পুঠিয়ায় অ*পহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে পুলিশের গড়িমসি , এলাকাবাসীর মানববন্ধন