crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ২৮ জন কারাগারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৭, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি।। নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলায় তিন ইউনিয়নের জামায়াতের আমীরসহ ২৮ জন আটক হয়েছে। এই মামলার ৩০ জন চার্জশীটভুক্ত পলাতক আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় সোমবার(৬ সেপ্টেম্বর)দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. অক্ষয় কুমার রায় জানান, ৩০ জন আসামীর মধ্যে দুইজন জামায়াত কর্মী আশিকুর রহমান ও ইনছান আলী শারীরিক অসুস্থতার কারণে আদালত তাদের জামিন দেন।

জানা যায়, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার উপজেলা সদর ইউনিয়ন, জোড়াবাড়ি ইউনিয়ন ও পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমীর যথাক্রমে আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমে নাশকতার সৃষ্টি করেন। ঘটনার দিন রাতেই সন্ত্রাস বিরোধী ২০০৯ (সংশোধনী/২০১৩)আইনে ডোমার থানায় তৎকালীন কর্মরত এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে একই সালের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। উক্ত মামলায় ৩০ জন আসামী গ্রেফতার হয়ে ৬ মাস কারাবাসের পর বর্তমানে আদালত কর্তৃক জামিন পায়। পলাতক ৪৯ জন আসামীর মধ্যে সোমবার (৬ সেপ্টেম্বর) ৩০ জন আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন আবেদন করলে আদালত অসুস্থতাজনিত কারণে ২ জনকে জামিন ও বাকী ২৮ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. অক্ষয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই মামলায় এখনও ২১ জন আসামী পলাতক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটি গঠন

ময়মনসিংহে ছেলের দাঁ’য়ের কো’পে বাবা খু’ন

ময়মনসিংহে ছেলের দাঁ’য়ের কো’পে বাবা খু’ন

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

নাসিরনগরে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

কর্মদক্ষতা ও মানবিকতায় ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান